শীতের একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন শীতকাল। আমাদের এলাকায় প্রচণ্ড শীত পড়েছে। এই সময় আমার এক চাচা শহর থেকে আমাদের গ্রামে এসেছেন। তাঁর খুব ইচ্ছে পুকুরে মাছ ধরবেন। অবশেষে আমাকেই তাঁর সঙ্গে যেতে হলো। আমার চাচা আগে আগে যাচ্ছেন। আমাদের পুকুরে যাওয়ার আগে আরেকটি পুকুর ছিল এবং পুকুরটি ছিল কচুরিপানা দিয়ে ভর্তি। চাচা তা না দেখেই পা দিলেন এবং পুকুরে পড়ে গেলেন। একে তো প্রচণ্ড শীত, তার ওপর পুকুরের ঠান্ডা পানি, তিনি একেবারে বরফ হয়ে গেলেন। রাধাবল্লভ, রংপুর।