শীতের কামড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শীতে আমি আমার প্রিয় ছোট খালা মিশু খালার বাড়ি গিয়েছি। খালার একটি দুই বছরের মেয়ে আছে। ভারি দুষ্টু। আমি ডাকি টুনটুনি। সকালবেলা আমি বসে পেপার পড়ছি আর টুনটুনি আমার চারপাশে ঘুরঘুর করছে। এমন সময় খালু এসে বলল, ‘তাহমিদ, হেডলাইনটা পড়ো তো।’ আমি পড়লাম, ‘শীতের কামড়ে জনজীবন বিপর্যস্ত’। অমনি টুনটুনি বলে উঠল, ‘ভাইয়া, শীতের দাঁত কি আমাদের মতো না হাতির মতো?’ পলাশ, নরসিংদী।