শীতের পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সবাই এক সকালে উঠানে বসে ভাপা পিঠা খাচ্ছিলাম। ফুফাতো বোন তিথি বলছিল, ‘আমি শীতের পিঠা খাব।’ আমরা বলছি, এটিই তো শীতের পিঠা। কিন্তু ও মানতে একদম নারাজ। একসময় ওকে জিজ্ঞাসা করলাম ও শীতের পিঠা চেনে কি না। বলল, চেনে। জিজ্ঞেস করতেই অবাক লাগা বর্ণনা দিল পিঠার। তাতে বুঝলাম, সেটা তেলের পিঠা। জিজ্ঞেস করলাম, কে বলেছে এটা শীতের পিঠা। বলল, আলিক। আলিককে ধরলাম। বলে, ‘আপু, ও তো একটাই পিঠা খায়, তাই এটাই শীতের পিঠা আর এটাই গরমের পিঠা।’ আসলে আলিকের পছন্দ ভাপা পিঠা, তাই ও চায় না ওর পছন্দের পিঠার মধ্যে তিথিও ভাগ বসাক। এটা বললেন ছোট ফুপু। চোখ রাঙাতেই উধাও আলিক। আর তিথি তখন তেলের পিঠা খাচ্ছে আর খিলখিল হাসছে!  হাটখোলা রোড, ঢাকা।