
রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে শুরু হলো ফ্যাশন ব্র্যান্ড মন্টে কার্লোর উইন্টার কার্নিভ্যাল। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া আয়োজনটি চলবে দুই মাস ধরে। এ উইন্টার কার্নিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব রামাকান্ত গুপ্তা। এ সময় উপস্থিত ছিলেন মন্টে কার্লোর চেয়ারম্যান নুরন্নাহার ও ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু। কার্নিভ্যালে মন্টে কার্লোর নিজস্ব কারখানায় উৎপাদিত শীতের পোশাক পরেন মডেল ও অভিনেত্রীরা। ক্রেতারা পাবেন নারী-পুরুষের জ্যাকেট, কোট, কার্ডিগান, সোয়েটার, পুলওভার, এক্সক্লুসিভ শাল, ট্র্যাকশুট ছাড়াও ছোটদের সব ধরনের পোশাক।
দেশীদশ
শীত উপলক্ষে দেশীদশের ১০টি দোকানেই এসেছে শীতের পোশাক। ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে শীত পোশাকের প্রদর্শনী। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের শাখাগুলো থেকে ক্রেতারা কিনতে পারবেন এসব পোশাক।