শীতের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন্টল পার্কতরুণদের জন্য ক্যাজুয়াল ব্লেজার এনেছে জেন্টল পার্ক। ডেনিম ও অন্যান্য মোটা কাপড়ে তৈরি এসব ব্লেজারের কাটে আনা হয়েছে বৈচিত্র্য।নিত্য উপহারশীতের শীর্ণ নদী শিরোনামে শীতের পোশাক প্রদর্শনী চলছে ঢাকার আজিজ সুপার মার্কেটে ফ্যাশন হাউস নিত্য উপহারে। আছে নানা নকশা শাল, ফুলহাতা টি-শার্ট, টপস ইত্যাদি।লাল সাদা নীল হলুদপোশাকের সঙ্গে মিলিয়ে শাল এনেছে লাল সাদা নীল হলুদ। এতে করা হয়েছে কারচুপি, এমব্রয়ডারি ও স্ক্রিনপ্রিন্টের নকশা। পাওয়া যাবে ঢাকার মোহাম্মদপুর, রাইফেলস স্কয়ার ও আজিজ সুপার মার্কেটে তাদের শাখাগুলোতে।সানমুনছেলেদের জন্য নানা নকশার ব্লেজার এনেছে সানমুন টেইলার্স। আরও আছে ওভারকোট, প্যান্ট, শার্ট, শেরওয়ানি, প্রিন্স কোট ইত্যাদি।