শীতের পোশাকে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বসেই কেনা যাবে শীতের পোশাক
ঘরে বসেই কেনা যাবে শীতের পোশাক

প্রকৃতির পালাবদলে এসে হাজির শীতের আমেজ। শরীর মোড়ানো চাই শীতের পোশাকে। এখন শীতের পোশাক কেনা যাচ্ছে ঘরে বসেই। শীতে নানা রকম পোশাক বিক্রি করছে ই-কমার্স ওয়েবসাইট প্রিয়শপ ডটকমে। এসব পোশাকে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম বলেছেন, ‘মানুষ এখন ঘরে বসেই শীতের পোশাক কিনতে পারবেন। আমরা উইন্টার কালেকশন হিসেবে আকর্ষণীয় নকশার জ্যাকেট, হুডি, সোয়েটার ও পুলওভার বিশেষ ছাড় দিয়ে বিক্রি করছি।’
প্রিয়শপে ৫০০ থেকে ৯০০ টাকার মধ্যে পাওয়া যাবে বিভিন্ন রঙের ও নকশার হুডি। এসব পণ্যে রয়েছে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। পোলো টি-শার্ট ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে। ৪৫০ থেকে ৬৫০ টাকায় পাওয়া যাবে সোয়েটার। ৪৩ শতাংশ ছাড়ে মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাবে মেয়েদের আকর্ষণীয় জ্যাকেট। এ ছাড়া আকর্ষণীয় দাম ও ছাড়ে মেয়েদের কার্ডিগান, চাদর, ছেলেদের শার্টসহ জাম্পার, সুইট শার্টসহ নানা পোশাক পাওয়া যাবে।