শীতের যত্ত কথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘটনাটা আমার ক্লাস টুতে পড়ার সময়কার। তখন আমাকে পড়াত শিউলী আপা। আমি ও আমার ছোট ভাই হোযায়ফা পড়তাম আপার কাছে। একদিন আপা আমাকে ‘শীত’ রচনা লিখতে দিল। আমি লিখে যথারীতি জমা দিলাম। আপা খাতা দেখতে দেখতে আম্মুকে ডাক দিল। আমি চিন্তা করলাম, নিশ্চয়ই অনেক সুন্দর লিখেছি। তাই দৌড়ে আম্মুকে নিয়ে এলাম। আপা আম্মুকে দেখাল, ‘দেখুন আন্টি, আপনার মেয়ে লিখেছে শীত ঋতু দুইটি মাস নিয়ে হয় এবং তা মাঘ-১ ও মাঘ-২।’ দুজনই হাসতে লাগল। আমি বললাম, ‘কেন, আম্মু তো বলে এক মাঘে শীত যায় না। তাই চিন্তাভাবনা করে আমি দুটো মাঘ লিখেছি।’ পরে আপা আমাকে বলল, ‘এটা একটা প্রবাদ বাক্য। শীত হলো পৌষ আর মাঘ নিয়ে।’ কী গাধাটাই না ছিলাম আমি! হাটখোলা, রোড, ঢাকা।