এসএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা ২০ বিদ্যালয়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। পাসের হার ৯৮ দশমিক ৫৪ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় এগিয়ে রয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। বোর্ডে অবস্থান ১৫তম। এ ছাড়া ৫৮ জন জিপিএ-৫ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। তাদের পাসের হার ৯৬ দশমিক ০৯ শতাংশ। জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলায় নয় হাজার ৯৫১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে সাত হাজার ৮১৪ জন শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। এর মধ্যে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৭২ জন, চকরিয়া কোরক বিদ্যাপীঠে ৫৮ জন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয়ে ২০ জন, কক্সবাজার কেজি স্কুলে ১৬ জন, বরইতলী উচ্চবিদ্যালয়ে ১১ জন, কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ১০ জন, বায়তুল শরফ জব্বারিয়া একাডেমিতে নয়জন, ভেওলা মানিকচর উচ্চবিদ্যালয়ে নয়জন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে নয়জন, উখিয়া উচ্চবিদ্যালয়ে আটজন, রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও রামু বালিকা উচ্চবিদ্যালয়ে ছয়জন করে, খরুলিয়া উচ্চবিদ্যালয়, মোহাম্মদ ইলিয়াস মিয়া উচ্চবিদ্যালয়, ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন, মেমোরিয়াল খ্রিষ্টিয়ান উচ্চবিদ্যালয়, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয় ও পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে পাঁচজন করে, টেকনাফ সাবরাং উচ্চবিদ্যালয়, সৈকত বালিকা উচ্চবিদ্যালয় ও পেকুয়া জিএমজি উচ্চবিদ্যালয়ে চারজন করে, আবুল কাসেম নুর জাহান চৌধুরী উচ্চবিদ্যালয় ও বিএমএস উচ্চবিদ্যালয়ে তিনজন, ধুরুং আদর্শ উচ্চবিদ্যালয়, বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়, কুতুপালং উচ্চবিদ্যালয়, কৈয়ারবিল উচ্চবিদ্যালয়, কাকারা উচ্চবিদ্যালয় ও শীলখালী উচ্চবিদ্যালয়ে দুজন করে এবং কক্সবাজার সাহিত্যিকা উচ্চবিদ্যালয়, ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চবিদ্যালয়, ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়, ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চবিদ্যালয়, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চবিদ্যালয়, কবি জসিমউদ্দীন উচ্চবিদ্যালয়, মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়, থাইংখালী উচ্চবিদ্যালয়, নয়াপাড়া আলহাজ্ব নবী হোসেন উচ্চবিদ্যালয়, বারবাকিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, কক্সবাজার প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয়, ডুলাহাজারা উচ্চবিদ্যালয়, পালাকাটা উচ্চবিদ্যালয়, নয়াবাজার উচ্চবিদ্যালয় ও পালং আদর্শ উচ্চবিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা চৌধুরী জানান, শিক্ষকদের পরিশ্রম আর অভিভাবকদের সহযোগিতায় এবারও ফলাফলের দিক থেকে এই প্রতিষ্ঠানটি জেলার শীর্ষ অবস্থানে রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে এই বিদ্যালয় ১৪তম স্থান দখল করেছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৫তম স্থান অর্জনকারী কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, ‘অতীতের তুলনায় এবার এই বিদ্যালয় অনেক ভালো ফলাফল করেছে। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে জেলায় আমরা শীর্ষে অবস্থান অর্জন করেছি।’