শীলানন্দ ধর্মোদয়বিহারে কঠিন চীবর দান উপলক্ষে কর্মসূচি ১০ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাইসছড়ির উল্টাছড়ি আর্যপুরুষ শীলানন্দ ধর্মোদয়বিহারে কঠিন চীবর দান উপলক্ষে আট দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হবে ১০ অক্টোবর। চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে ৪০০ বৌদ্ধ কুলপুত্রের প্রব্রজ্যা গ্রহণ, বুদ্ধের আরণ্যিক ভিক্ষুসংঘের সদ্ধর্মদেশনা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান ও কঠিন চীবর দান। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ধুতাঙ্গ ভান্তে শীলানন্দ স্থবির।
এতে প্রব্রজ্যা গ্রহণে আগ্রহী ব্যক্তিদের ৭ সেপ্টেম্বরের মধ্যে (০১৫৫৬-৭৭৩১৬০ ও ০১৮৪৩-৬৬৫৪৮১) মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।