শুঁটকির দুই পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরমুজের খোসায় ছুরি শুঁটকিউপকরণ: ছুরি শুঁটকি আধাকাপ, তরমুজের খোসা ১ কাপ, চিংড়িবাটা আধাকাপ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: শুঁটকি টুকরা টুকরা করে হালকা গরম পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। তরমুজের খোসার ওপরের অংশ কেটে ভেতরের সাদা অংশ ছোট ছোট টুকরা করুন। তেল গরম করে সব মসলা কষিয়ে শুঁটকি ও বাটা চিংড়ি দিন। এবার তরমুজের খোসা ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। তরকারি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।লইট্টা শুঁটকির ভুনাউপকরণ: লইট্টা শুঁটকি ১ কাপ, চিংড়ি আধাকাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন কুচি ২ টেবিল-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, টমেটো কুচি আধাকাপ, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল-চামচ।প্রণালি: শুঁটকি কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিন। তেল গরম করে রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ ও টমেটো দিয়ে একটু কষিয়ে শুঁটকি ও চিংড়ি দিন। অল্প পানি দিয়ে নাড়ুন। কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন।