শুক্লাম্বর দীঘির মেলা ১৫ জানুয়ারি
চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের শুক্লাম্বর দীঘির মেলা ও পুণ্যস্নান আগামী ১৫ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর বরমা বাইনজুরীতে অবস্থিত শুক্লাম্বর পীঠ মন্দিরে দীঘি উন্নয়ন কমিটির এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন শুক্লাম্বর দীঘির মেলা কমিটির সভাপতি রতন কান্তি দাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পরিমল দেব। প্রধান অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য দেন বিজন ভট্টাচার্য, দীপক দেব, সুবল তালুকদার, আশীষ দেব প্রমুখ। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শিবলী ছাদেক, সজল বড়ুয়া, আনোয়ারুল ইসলাম ও হেলাল উদ্দিন চৌধুরী।
সভায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামকে সভাপতি ও ইউপি সদস্য অমর কান্তি ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক ও আশীষ দেবকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট শুক্লাম্বর দীঘির মেলা উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।