শুধু ছবি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলায় বিশেষ আগ্রহ নাহিদ ওসমানের৷ তাঁর বাড়িতে গেলেই তা বোঝা যায়৷ ছবি: খালেদ সরকার
শিল্পকলায় বিশেষ আগ্রহ নাহিদ ওসমানের৷ তাঁর বাড়িতে গেলেই তা বোঝা যায়৷ ছবি: খালেদ সরকার

নতুন ধরনের রান্নার পদ তৈরিতে সিদ্ধহস্ত তিনি৷ রান্নার অনুষ্ঠান করে জনপ্রিয়তা

৩৫ বছর আগের এই শাড়ি তাঁর বিশেষ প্রিয়
৩৫ বছর আগের এই শাড়ি তাঁর বিশেষ প্রিয়
ফ্যাশনে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছেন
ফ্যাশনে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছেন

পেয়েছেন৷ তিনি নাহিদ ওসমান৷ আজ থাকছে তাঁর স্টাইল৷
দুর্গম পাহাড়ের ভেতরে ঢুঁড়ে নিয়ে আসছেন অচেনা মসলা, নাম না-জানা সবজি। শহুরে বাবুরা পাত চেটে খাবেন, এমন সব রান্না দেখাচ্ছেন সেসব দিয়ে৷ গ্রামের হাটের ফোকলা দাঁতের চাচামিয়ার কাছ থেকে কিনে আনছেন ঝোলাগুড়। তা দিয়েই বানিয়ে ফেলছেন মজাদার কোনো ডেজার্ট। সারা দেশ ঘুরে খঁুজে বের করছেন একেকটা অঞ্চলের ঐতিহ্য, সেখানকার বিশেষ রান্নার উপাদান, তারপর সেসব দিয়ে বানাচ্ছেন নতুন কোনো পদ।
মাছরাঙা টেলিভিশনের ‘রাঁধুনি রান্না ঘরে বাইরে’ অনুষ্ঠানে তাঁকে নিয়মিতই দেখছেন দর্শকেরা। তারা টিভির ‘খুন্তি কড়াই’ কিংবা আরটিভির ‘আর রান্না’র রান্নাবিদ হিসেবেই নাহিদ ওসমানকে চেনেন সাধারণ দর্শকেরা। তবে শিল্পকর্ম নিয়ে বিশেষ আগ্রহ আছে তাঁর৷ শিল্পকর্ম নিয়ে কাজও করেন৷ আর্ট ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা তিনি। এই মানুষকে আরেকটু চিনতেই কড়া রোদের এক দুপুরে হাজির হলাম তাঁর বাড়িতে।
সবুজ ঘাসের লন পেরিয়ে সাদা বাড়িটা। তিনতলায় উঠছি। বেশ বোঝা গেল এই বাড়ির বাসিন্দারা কেমন হতে পারেন। সিঁড়িঘরের দেয়ালজুড়েই ছবি। বসার ঘরে বেশ একটা চমক, একদিকের দেয়ালজুড়ে শিল্পী শাহবুদ্দীনের বড় একটা চিত্রকর্ম। খ্যাতিমান আরও নানা শিল্পীর কাজ সাজানো আছে যত্নে। দেয়ালজুড়ে বইয়ের তাকে আছেন রবীন্দ্রনাথ, মার্কেস। ছবি নিয়ে অসংখ্য বইও আছে। জাঁকজমক, জৌলুশ নয়, ছিমছাম শান্তির ভাব ছড়ানো পুরোটা অন্দরজুড়ে। এই বাড়ির কর্ত্রী শিল্প ভালোবাসেন, নিজেও তিনি শিল্পী।
‘বাংলাদেশের অনেক শিল্পীর ছবি নিয়ে ভারতের নানা অঞ্চলে গিয়েছি। তাঁরা এখানকার কাজ খুব পছন্দ করেছেন। ওখানকার অনেক শিল্পীও আমাকে তাঁদের ছবি দিয়েছেন। পরিতোষ সেন, যোগেন চৌধুরী, সুনীল দাশ প্রমুখ শিল্পীর সঙ্গেও কাজ করেছি।’ বলেন তিনি।
শুনতে অবাক লাগলেও সত্য যে আয়োজন করে রান্না শেখাটা তাঁর হয়ে ওঠেনি। ‘বিয়ের পর পর বন্ধুদের খাওয়াতে হবে। ভাবলাম, বাইরে খাওয়াতে গেলে তো অনেক খরচ পড়বে। তাই আমি আর আমার স্বামী শওকত ওসমান শুরু করে দিলাম নানা ধরনের রান্না। একেক দিন একেক রকম রেঁধে দাওয়াত করে খাওয়াতাম বন্ধুদের।’ হাসতে হাসতে জানালেন তিনি।
রাত জেগে কাজ করেন তিনি। তবে সে জন্য সকালে ঘুম ভাঙতে দেরি হয় না মোটেও। সাতটার মধ্যেই উঠে পড়েন। ‘চার-পাঁচ ঘণ্টা ঘুমই যথেষ্ট।’ বললেন তিনি।

খাতায় সংগ্রহ করেছেন শিল্পীদের অাঁকাআঁকি আর সই
খাতায় সংগ্রহ করেছেন শিল্পীদের অাঁকাআঁকি আর সই

বাংলাদেশে যোগব্যায়াম বা ইয়োগার প্রচলন যাঁদের হাতে শুরু, তিনি তাঁদেরই একজন। দীর্ঘদিন ধরে চালিয়েছেন ইয়োগা ক্লাস। এখনো নিয়মিত চর্চা করেন।
খেতে ভালোবাসেন, সব রকম খাবারই তাঁর পছন্দ৷ কোনো রকম দ্বিধা না করেই জানিয়ে দিলেন। বললেন, ‘মসলাদার খাবার ভালোবাসি।’ রান্নার নানা উপকরণের মধ্যে মসলাটাই তাঁকে টানে বেশি তা বললেন। ‘ভারতের কেরালার একদম প্রত্যন্ত অঞ্চলে চলে গিয়েছিলাম নানা রকম মসলার খোঁজে। ওখানকার লোকেরা গায়ে সারাক্ষণ হলুদ মেখে রাখে, যাতে পোকা না ধরে, এমনই এলাকা সেটা। আমাকেও মাখতে হয়েছে৷ কিন্তু ওখানকার বাতাসে অন্য রকম ঘ্রাণ, মসলার সেই গন্ধ নাকে এলেই যেন মনটা ভালো হয়ে যায়।’
তাঁর দর্শকেরা জানেন যে সাজ-পোশাকেও নিজস্ব স্টাইল আছে তাঁর। লাল রঙের প্রতি দুর্বলতার কথা জানালেন তিনি। বড় গয়না ভালোবাসেন। নিজেও গয়না বানান। সূক্ষ্ম কাজের শাড়ি পছন্দ তাঁর। ছবি তোলার জন্য যে শাড়িটি পরলেন, তা নাকি ৩৫ বছর আগের। খুব যত্নে তোলা আছে তাঁর আলমারিতে। এই শাড়ির প্রতি বিশেষ দুর্বলতা কেন, সেটাও জানলাম। ‘১৯৭৯ সালের কথাই বোধ হয়। সদ্য প্রথম সন্তান হয়েছে আমাদের। স্বামী আর ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছি শান্তিনিকেতন। ওখানে দেখি এক নারী শাড়িটিতে সুতার কাজ করছেন। আমার খুব পছন্দ হয়ে যায়, শাড়িটি উপহার দেন আমার স্বামী।’ সংগ্রহের অনেক শাড়িই এভাবে উপহার পেয়েছেন স্বামীর কাছ থেকে। ‘তাঁর রুচি দারুণ৷ তাঁর কেনা শাড়িগুলো সব সময়ই মুগ্ধ করে আমাকে।’