শুধু মা নয়, বাবাও বুঝতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর কান্নার ভাষা বুঝতে মা-বাবার দক্ষতা অভিন্ন। ফরাসি গবেষকেরা গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। আর বাবা বা-মা তাঁর সন্তানের সঙ্গে যে পরিমাণ সময় কাটিয়েছেন, তার ওপর নির্ভর করে শিশুটির অভিব্যক্তি নির্ণয়ের এ দক্ষতা। শিশুর কান্নার মর্ম উদ্ধারে বাবার চেয়ে মায়েরাই এগিয়ে রয়েছেন বলে লোককাহিনি বা প্রচলিত ধারণা এত দিন পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। তবে সেইন্ট-এতিয়েন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নিকোলা মাথোভো ও তাঁর সহযোগীরা ফ্রান্স ও কঙ্গোর ৫৮ থেকে ১৫৩ দিন বয়সী ২৯টি শিশুর কান্না বিশ্লেষণ করে নতুন তথ্য পেয়েছেন। স্নানরত ওই শিশুদের কান্নার অর্থ নির্ণয়ে ৯০ শতাংশ মা-বাবাই নির্ভুল ছিলেন। তিন দশকের বেশি সময় আগে দুটি গবেষণায় বলা হয়েছিল, শিশুসন্তানের কান্নার ভাষা উপলব্ধির ক্ষেত্রে মায়েদের সহজাত প্রবৃত্তি তুলনামূলক দ্বিগুণ কার্যকর ভূমিকা পালন করে থাকে। এএফপি।