শুনি শুধু প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের জোয়ার
নির্বাচনের পরে তাঁদের
পাই না খুঁজে তো আর।
চাকতাই খাল কর্ণফুলী
হারিয়ে যাওয়ার পথে
ফিরে পাওয়ার লোভ দেখিয়ে
জিতব কোনোমতে।
ইশতেহারে কত কিছু
মুখস্থ কি থাকে?
ডুববে না আর জলে শহর
সব প্রার্থী হাঁকে।
নগরপিতা হয়ে গেলে
সন্তানকে ভুলি
নির্বাচনে জিতে যাব
চোখে দিয়ে ধূলি।