প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসার মূল্য বোধ হয় এমনই। কারও কাছে দামি হিরা। আবার কারও কাছে ছাই, ফেলানো কুলা। আজ থেকে তিন বছর আগে যখন তোমার হাত ধরে বলেছিলাম, যে কদিন বাঁচি, তোমার সঙ্গে থাকব। সেপ্টেম্বর মাসে ভালোবাসার সহস্রতম দিন পালন করব তোমার সঙ্গে। আর আজ তুমি হাতটা ছাড়িয়ে নিজেকে বাঁচানোর পথ বেছে নিলে? ভালোবাসার মানুষকে কখনো ভোলা যায় না সত্যি। তবু পারতে হয়। যেমন আজ আমি...
তোমাকে বলা হয়নি একটি কথা, তুমি আর নেই সেই আগের মতো। ব্যথিত হৃদয়ের কান্না তুমিও একদিন শুনতে পাবে। আমার ভালোবাসার আকাশটা কত বড় ছিল, তা পরিমাপ করতে পারবে। তুমি যদি সেদিন আমাকে কসম না দিতে, আমি রয়ে যেতাম তোমার ফেরার পথ চেয়ে; আর আজ থেকে তুমি ফিরবে না জেনেও তোমার অপেক্ষায় থাকতাম।
মো. সাগরুজ্জামান
বাগেরহাট