এসেছে নতুন বছর। নয়া বছরের শুরুতে শুনে নিন এই নববর্ষনিয়েই কিছু কৌতুকমোকলেস তার বাসায় নিউ ইয়ার পার্টির আয়োজন করেছে। এক এক করে আমন্ত্রিত অতিথিরা বাসায় আসায় পুরো বাসা যেন জমে উঠেছে। এ সময় হুট করে অপরিচিত এক লোক ওই বাসায় এসে হাজির। সবাই তো তাকে দেখে অবাক। ওই ব্যক্তি বাসায় ঢুকেই এটা-সেটা খাওয়াও শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর মোকলেস ওই লোককে জিজ্ঞেস করল, ‘ভাই, আপনাকে তো চিনিনি। আপনি এসেছেন কেন?’ ‘ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এত আয়োজন দেখলে আসলে মাথাটা আমার ঠিকভাবে কাজ করে না। আমি বলতে এসেছিলাম, বাইরে আপনার অতিথিদের গাড়ি রাখার গ্যারেজে আগুন লেগেছে। কিন্তু এতক্ষণে মনে হয় সব পুড়ে ছাই!’নববর্ষে হাবলু ও রঞ্জুর মধ্যে কথা হচ্ছে—হাবলু: চল, এক কাপ চা খেয়ে আসি।রঞ্জু: তোর না আজ থেকে চা পান ছেড়ে দেওয়ার কথা!হাবলু: ঠিকই বলেছিস। চা তো ছেড়েই দিয়েছি।রঞ্জু: তাহলে আবার চায়ের দোকানে যেতে চাচ্ছিস কেন?হাবলু: আরে বোকা, আমি কি বলেছি যে কীভাবে চা পান করা ছেড়ে দেব। কাল থেকে আমি নিজের খরচে চা পান করা ছেড়ে দিয়েছি। আজ তোর টাকায় খাব।বছরের প্রথম দিনে রহিম তার মাকে টাকা পাঠানোর জন্য মানি অর্ডার করতে পোস্ট অফিসে গিয়েছে। টাকা দেখে পোস্টমাস্টার বললেন, ‘আরে ভাই, এ তো ছেঁড়া টাকা দিয়েছেন। এ টাকা চলবে না, বদল করে দিন।’ ‘নববর্ষে দিলেন তো মেজাজটা খারাপ করে। আমি আমার মায়ের কাছে ছেঁড়া টাকা পাঠাই আর ভালো টাকা পাঠাই তাতে আপনার সমস্যাটা কী শুনি?’—রহিমের পাল্টা জবাব।পল্টু ও মোকলেসের মধ্যে কথা হচ্ছে—মোকলেস: কি রে পল্টু, পরীক্ষা দিতে যাবি না।পল্টু: আরে ধুর, নববর্ষে কেউ পরীক্ষা দিতে যায় নাকি!মোকলেস: কেন, শুনিসনি, স্যার বলেছেন, যত রোদ কিংবা বৃষ্টি হোক না কেন নববর্ষে পরীক্ষা হবেই।পল্টু: আরে বোকা, আজ তো জানুয়ারির ১ তারিখ। দেখছিস না কেমন শীত। আর স্যার তো শীতের কথা বলেননি, তাই না!নতুন বছরে নিজের রাশিফল জানতে জ্যোতিষীর কাছে গেছে বিটলু। জ্যোতিষী বিটলুর হাতটা অনেকক্ষণ নেড়েচেড়ে দেখার পর বললেন, ‘তোমার ভবিষ্যৎ তো খুবই ভালো। তুমি অনেক পড়াশোনা করবে।’ ‘আরে ভাই, আমি তো তিন বছর ধরেই অনেক পড়াশোনা করছি। আগে বলেন, এ বছর আমি পাসটা করতে পারব কি না!’দীর্ঘদিন ধরে রফিক বেকার হয়ে বসে আছে। নতুন বছরে সে এবার পণ করেছে, যে করেই হোক না কেন বছরের প্রথম দিনে একটা চাকরি জোগাড় করা তার চাই-ই চাই। তাই সে রাস্তা দিয়ে হাঁটছে। কোথাও কর্ম খালি বিজ্ঞাপন নেই। থানার সামনে নোটিশ বোর্ডে একটি নোটিশ দেখে থমকে দাঁড়াল রফিক। নোটিশ বোর্ডটা পড়েই খুশিতে ইয়া বড় লাফ দিয়ে উঠল সে, ‘ইউরেকা, এই চাকরির জন্য অবশ্যই দরখাস্ত করতে হবে এবং নির্ঘাত চাকরিটা হয়েও যাবে।’ নোটিশ বোর্ডটায় লেখা, ‘ওয়ান্টেড ফর মার্ডার’।কৌতুক সংগ্রহ: আবু হেনা