শুভর যত শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিখছেন বেহালা
শিখছেন বেহালা
মাঝে মাঝে তবলা বাজান
মাঝে মাঝে তবলা বাজান

ডি-রকস্টার খেতাবজয়ী সংগীতশিল্পী শুভর আছে নানা রকমের শখ। পছন্দ করেন নীল কালো রঙের পোশাক। আজ থাকছে তাঁর স্টাইল আলাপের শুরুতেই শুভ জানালেন, ‘আমি কিন্তু মঞ্চে গান গাওয়ার সময় সঙ্গে রাখি একটা হ্যান্ডমাইক। বলতে পারেন, এটাও আমার স্টাইল।’ পোশাকের মধ্যে শুভর পছন্দ নীল কালো রঙের পোশাক। পায়ে লোফার। ‘এর বাইরে চোখে পরি নানা ধরনের রোদচশমা, এক হাতে ঘড়ি আর অন্য হাতে একটা ব্রেসলেট। হাতের এই ব্রেসলেটটা যে কত বছর হলো খোলা হয়নি, মনে নেই।’

শীতে পরেন চামড়ার জ্যাকেট
শীতে পরেন চামড়ার জ্যাকেট



বাসায় ঢুকেই জুতার সংগ্রহ দেখে রীতিমতো চমকে যাওয়া অবস্থা। হরেক ব্র্যান্ডের বিশাল একটা জুতার দোকান যেন। বলছিলাম ডি-রকস্টার খেতাবজয়ী
সংগীতশিল্পী শুভর কথা। স্ত্রী নাকি শুভকে নিয়ে কোনো জুতার দোকানের সামনে দিয়ে যেতেই ভয় পান। কারণ, একটু আলাদা মনে হলেই সেটা কিনে ফেলেন তিনি। শুভ এখন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলে কর্মরত। গানের পাশাপাশি তাঁর আছে নিজস্ব স্টাইল।


শরীর ঠিক রাখতে প্রতিদিন রাতে জগিং করেন। শীতে ব্যাডমিন্টন না খেললেই নয়। ভালোবাসেন ক্রিকেট খেলাও। ছোটবেলায় বাবার ইচ্ছাতেই শিশু একাডেমীতে তবলা শেখেন। বাবার মতো সুগন্ধি সংগ্রহের শখও আছে তাঁর। নানা দেশের জনপ্রিয় ব্র্যান্ডের শতাধিক সুগন্ধি আছে সংগ্রহে। চুলের স্টাইলে মোটা কলির (জুলফি) একটু বড় চুলই রেখেছেন। বাসায় তাঁর পছন্দের পোশাক একটু ঢিলা প্যান্ট আর টি-শার্ট। বিশেষ কোনো পার্টি বা দাওয়াতে গেলে আনুষ্ঠানিক পোশাক পরেন। এ ধরনের পোশাক পরলেও টাই পরতে বিরক্ত লাগে তাঁর। চামড়ার জ্যাকেট খুব পছন্দ করেন। শার্ট বা টি-শার্টের সঙ্গে বেছে নেন নীল অথবা কালো চামড়ার জ্যাকেট।

হাতে পরেন ঘড়ি ও ব্রেসলেট
হাতে পরেন ঘড়ি ও ব্রেসলেট

ছোটবেলায় তবলা শিখলেও গিটারই বেশি টানে তাঁকে। নিজের সংগ্রহে আছে নানা রকমের গিটার। তবে, এখন শিখছেন বেহালা। বেড়াতে খুব পছন্দ করেন শুভ।

নীল আর কালো রঙের পোশাকই বেশি পরেন
নীল আর কালো রঙের পোশাকই বেশি পরেন

দেশ-বিদেশে অনেক স্থানে ঘুরেছেন, তবে সুন্দরবনের মুগ্ধতা কাটে না তাঁর। গাড়ি চালাতে ভালোবাসেন। নিজের জন্য আছে অ্যাপলের সব গেজেট। বই পড়তে অনেক ভালোবাসেন। ছোটবেলায় বুঁদ হয়ে পড়তেন মাসুদ রানা, তবে এখন পছন্দ করেন সমরেশ মজুমদারের লেখা।নিজের পছন্দের সব কিছু দিয়ে নিজের মতো করে স্টাইল তৈরি করে নিয়েছেন এই শিল্পী।