
চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী। বর্তমানে বারডেম হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক। জনপ্রিয়তা পেয়েছেন স্বাস্থ্যবিষয়ক লেখালেখি করেও। তাঁর ছেলে শুভব্রত চৌধুরী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তড়িৎ প্রকৌশল বিভাগে। দুই প্রজন্মে আজ থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. যা খেতে পছন্দ করেন...
শুভাগত চৌধুরী: মাছ, ভাত, ডাল, শাকসবজি। আসলে স্ত্রীর রান্না করা যেকোনো খাবার ভালো লাগে।
ছেলে: ঝালজাতীয় খাবার। এ ছাড়া পোলাও, রোস্ট, চাউমিন ও পিৎজা।
২. অবসরে কী করেন?
শুভাগত চৌধুরী: বই পড়ি, লেখালেখি করি। প্রচুর ঘুরতেও যাই।
ছেলে: গেমস খেলি ও নেট সার্ফিং করি।
৩. কোথায় বেড়াতে ভালো লাগে?
শুভাগত চৌধুরী: বাংলাদেশের যেকোনো জায়গায়। বাইরে ভারত, মালয়েশিয়া ও লন্ডন।
ছেলে: সুন্দরবন। দেশের বাইরে ভারত, তবে ইউরোপে ঘুরতে ভালো লাগে।
৪. কোন ধরনের গান পছন্দ?
শুভাগত চৌধুরী: রবীন্দ্রসংগীত। বিদেশি যন্ত্রসংগীতও শোনা হয় বেশ।
ছেলে: রক মেটাল। পিংক ফ্লয়েড বা পুরোনো ইংরেজি ব্যান্ডগুলোর গানও ভালো লাগে।
৫. যে বই পড়তে ভালোবাসেন...
শুভাগত চৌধুরী: সঞ্চয়িতা। এখন তো চিকিৎসাবিজ্ঞানের বইগুলোই পড়া হয় শুধু।
ছেলে: স্টিফেন হকিংয়ের এ ব্রিফ হিস্ট্রি অব টাইম© বারবার পড়ি।
৬. পছন্দের সিনেমা…
শুভাগত চৌধুরী: উত্তম-সুচিত্রা অভিনীত সব সিনেমা।
ছেলে: ইনটু দ্য ওয়াইল্ড, শাইনিং—এই ছবিগুলো বারবার দেখতে ভালো লাগে।
৭. চিকিৎসাসেবায় দেশের অবস্থানকে যেভাবে দেখেন...
শুভাগত চৌধুরী: অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের চিকিৎসাসেবা বেশ উন্নত। অদূর ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসাসেবা আরও উন্নত হয়ে উঠবে।
ছেলে: আমি যতদূর দেখেছি, চিকিৎসাসেবা ও সুবিধা এখন অনেক ভালো অবস্থানে আছে।
সাক্ষাৎকার: সামিউল আজিজ