শুভাগত চৌধুরীর সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশাত্মবোধক, রবীন্দ্রসংগীত ও অাধুনিক গান—দেড় ঘণ্টা সুরের জালে শ্রোতাদের বন্দী করে রাখেন শিল্পী শুভাগত চৌধুরী। ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে আয়োজন করা হয় তাঁর একক সংগীতসন্ধ্যা।
‘আমি বাংলার গান গাই’ পরিবেশন করে শিল্পী শুভাগত গানের ঝাঁপি খোলেন। এরপর একে একে গাইলেন ‘সখী, ভাবনা কাহারে বলে’, ‘সহে না যাতনা’, ‘আমার পরান যাহা চায়’, ‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে’, ‘আকাশভরা সূর্য–তারা’, ‘নিত্য তোমার যে ফুল ফোটে’ ও ‘তোরা যে যা বলিস ভাই’। রবীন্দ্রসংগীতের পর শিল্পী গাইলেন আধুনিক গান ‘এক তাজমহল গড়ো’, ‘অলিরও কথা শুনে’, ‘এই মেঘলা দিনে একলা’, ‘আকাশ এত মেঘলা’, ‘যেথা রামধনু ওঠে হেসে’ ও ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’। গানগুলো মুগ্ধ হয়ে উপভোগ করেন শ্রোতারা। গানের ফাঁকে ফাঁকে চলে কথামালা।