শুরু হচ্ছে টি-শার্ট উৎসব
শুরু হচ্ছে বাংলাদেশ টি-শার্ট উৎসব ২০১০। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি চলবে উৎসবটি। গত বছরও আয়োজন হয়েছিল এ উৎসব। এবারের উৎসবের স্লোগান ‘টি-শার্ট জীবনের চলমান ক্যানভাস’। উৎসবের আহ্বায়ক বাহার রহমান জানান, ‘টি-শার্ট আধুনিক বিশ্বে সব বয়সের মানুষের কাছেই পোশাক হিসেবে আগ্রহের শীর্ষে। আমাদের দেশেও এটি এখন অত্যন্ত জনপ্রিয় একটি পোশাক। নিজেকে, দেশকে উপস্থাপনের ক্ষেত্রে এটি যেন চলমান এক ক্যানভাস। এই পোশাকের জনপ্রিয়তা আরও ছড়িয়ে দেওয়ার জন্য টি-শার্ট উৎসবের আয়োজন করা। আমরা আশা করছি, চার দিনের এই উৎসব সবার অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হবে।’উৎসব চলাকালে প্রতিদিনই টি-শার্ট নিয়ে আলোচনার পাশাপাশি ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবার অংশ নিচ্ছে প্রায় ৮০টি ফ্যাশন হাউস। উৎসবে সব টি-শার্টে ২০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাবে।টি-শার্ট উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো। টিভি ও রেডিও অংশীদার যথাক্রমে চ্যানেল আই ও এবিসি রেডিও।