শুরু হচ্ছে ঢাকা কমিকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিকন উত্সবে কমিক চরিত্রের সঙ্গে দেখা মিলতে পারে। ছবি: সংগৃহীত
কমিকন উত্সবে কমিক চরিত্রের সঙ্গে দেখা মিলতে পারে। ছবি: সংগৃহীত

১১ ডিসেম্বর থেকে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে শুরু হচ্ছে কমিক বুক কনভেনশনের তৃতীয় সংস্করণ ‘ঢাকা কমিকন ২০১৪: দ্য এজ অব ব্রিলিয়ান্স’। কমিক উত্সাহী এবং সক্রিয় সংগ্রাহক সাদি রহমান এবং সাইদ আবু ইউসুফ অনুষ্ঠানটির আয়োজন করেছেন। তিন দিনের এই কমিকন আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে মোবাইল অপারেটর এয়ারটেল।
আয়োজকেরা জানিয়েছেন, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কমিকন উত্সব। তিন দিনের এই আয়োজনে এবার থাকছে লাইভ আর্ট প্রতিযোগিতা, শর্ট ফিল্ম প্রতিযোগিতা, টয় ডিসপ্লে মিউজিয়াম, গেমিং প্রতিযোগিতা এবং কনসার্টের মতো আয়োজন।
১১ ডিসেম্বর বেলা দুইটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত চলবে কমিকন। ১২ ও ১৩ ডিসেম্বর কমিকন শুরু হবে সকাল ১০ টা থেকে। কমিকনে এক দিনের প্রবেশমূল্য ২০০ টাকা। তিন দিনের প্যাকেজে ৫০০ টাকা।