শুরু হলো ১৪ দিনের ফিনলে প্রপার্টি কার্নিভ্যাল
১৪ দিনের ফিনলে প্রপার্টি কার্নিভ্যাল গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নগরের কাতালগঞ্জের ‘ফিনলে নাজিম নিসর্গে’এই মেলা উদ্বোধন করেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) মো. আবদুল্লাহ নাসের।
মেলার ব্যাপারে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম বলেন, সময়ের সঙ্গে ক্রেতাদের রুচি, চাহিদা ও জীবনধারায় পরিবর্তন ঘটেছে। এর সঙ্গে সংগতি রেখে ফিনলের প্রকল্পগুলো নির্মাণ করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে যাঁরা বসবাস শুরু করতে চান, কার্নিভ্যাল উপলক্ষে তাঁদের জন্য বিশেষ মূল্যের পাশাপাশি দীর্ঘমেয়াদি কিস্তি ও ঋণ সুবিধায় অ্যাপার্টমেন্ট কেনার ব্যবস্থা রয়েছে।
ফিনলের চলমান প্রকল্পের মধ্যে প্রায় সমাপ্ত পর্যায়ে রয়েছে কাতালগঞ্জে ফিনলে নাজিম নিসর্গ, মেহেদীবাগে ফিনলে রহমান রিগেলিয়া এবং ষোলশহরে ফিনলে স্কয়ার উল্লেখযোগ্য। এ ছাড়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নাছিরাবাদ আবাসিক এলাকায় ফিনলে রয়েল ভিস্তা, মিমিআবাসিক এলাকায় ফিনলে মুনজারিন ও পাঁচলাইশ আবাসিক এলাকায় রেডি অ্যাপার্টমেন্ট ফিনলে সাফা। ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী আরও কিছু নতুন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
ফিনলে প্রপার্টি কার্নিভ্যাল ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।