শুরু হলো আই ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জুন থেকে শুরু হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো আই ক্যাম্প। শিক্ষার্থীদের ইন্টারনেটের প্রাথমিক ধারণা দিতেই এ আয়োজন।আই ক্যাম্প হচ্ছে ইন্টারনেটের ওপর একটি শ্রেণীকক্ষভিত্তিক কর্মশালা, যেটি পরিচালনা করছেন গত বছর গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের নির্বাচিত আই জিনিয়াসরা।৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে আই ক্যাম্প অনুষ্ঠিত হবে। ইন্টারনেট উৎসবের এবারের আয়োজন আরও বড় কলেবরে শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে এ বছর শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতায় সারা দেশে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে। গত বছর দেশের ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী ইন্টারনেট সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের নানাবিধ সুবিধা ও মৌলিক কিছু নিয়মকানুন শেখাতেই এ অনুষ্ঠান। ইতিমধ্যে নোয়াখালী, পটিয়া (চট্টগ্রাম), কুমিল্লা, কেন্দুয়া (নেত্রকোনা), ময়মনসিংহ, নাটোর, বাগমারা (রাজশাহী), পীরগাছা (রংপুর), কুড়িগ্রাম, মৌলভীবাজার, কমলগঞ্জ (মৌলভীবাজার), পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া, লোহাগড়া (নড়াইল), কুষ্টিয়া, কুমারখালী (কুষ্টিয়া) এবং ঢাকার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে সফলভাবে শেষ হয়েছে আই ক্যাম্প।