শুরু হলো 'ফিনলে স্প্রিং ফেস্টিভ্যাল'
নগরের ষোলশহর দুই নম্বর গেটসংলগ্ন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ফিনলে স্কয়ার প্রকল্প প্রাঙ্গণে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আট দিনব্যাপী ‘ফিনলে স্প্রিং ফেস্টিভ্যাল ২০১৪’। ফেস্টিভ্যাল উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম।
আবাসনশিল্পের গ্রাহকদের সুবিধার্থে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের নতুন তথ্যকেন্দ্র চালু উপলক্ষে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুফাখখারুল ইসলাম বলেন, আবাসন-সম্পর্কিত তথ্য জানার সুবিধার্থে ফিনলে স্কয়ারে একটি নতুন তথ্যকেন্দ্র চালু হয়েছে, যা গ্রাহকসেবায় নতুন দিকের সূচনা করবে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফিনলে স্প্রিং ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় আগত দর্শনার্থীরা ফিনলের অ্যাপার্টমেন্ট, দোকান, অফিস স্পেস ও কক্সবাজারের স্টুডিও ফ্ল্যাট সম্পর্কে জানতে পারবেন। বিজ্ঞপ্তি।