শুরু হয়েছে অ্যাপ তৈরির প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬। গত ২৪ মে এ বছরের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। একক বা দলগতভাবে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। আগামী ৩১ আগস্টের মধ্যে অ্যাপের ধারণাপত্র জমা দিয়ে এতে অংশ নেওয়া যাবে। সেরা অ্যাপ নির্মাতারা পাবেন ১০ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া প্রতিটি বিষয়ের সেরা অ্যাপ পাবে দুই লাখ টাকা করে। বিস্তারিত: www.eatlapps.com/contest2016