শুরু হয়েছে প্রাণ আচার প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার ১৭তম আয়োজন। বাঙালির রসনা তৃপ্তির এই শিল্প নিয়ে ১৬ বছর ধরে নিয়মিত হয়ে আসছে এই প্রতিযোগিতা। হাজারো আচারশিল্পী অংশগ্রহণ করেছেন তাঁদের সুস্বাদু এবং অভিনব সব আচার নিয়ে। এই প্রতিযোগিতায় টক, ঝাল, মিষ্টি এবং অন্যান্য—এই চারটি গ্রুপে আচার জমা দেওয়া যাবে। এই প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বর্ষসেরা আচারশিল্পী পাচ্ছেন দুই লাখ টাকা। এ ছাড়া প্রতি বিভাগে প্রথমরা পাচ্ছেন ৫০ হাজার টাকা, প্রতি বিভাগে দ্বিতীয়রা পাচ্ছেন একটি করে ওয়াশিং মেশিন আর তৃতীয়রা পাচ্ছেন একটি করে মাইক্রোওয়েভ ওভেন। গত বছরও এই প্রতিযোগিতায় প্রায় তিন হাজার প্রতিযোগীর সাত হাজার আচার জমা পড়েছিল। ২৫ আগস্ট পর্যন্ত আচার জমা দেওয়া যাবে। আচার পাঠানোর ঠিকানা: প্রাণ–আর এফ এল গ্রুপ, হোসেন সুপার মার্কেট (ষষ্ঠ তলা), উত্তর বাড্ডা, ঢাকা।