শুলকবহর মহল্লা সমাজকল্যাণ সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুলকবহর মহল্লা সমাজকল্যাণ সমিতির উদ্যোগে বন্যাদুর্গত ব্যক্তিদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান। এম এ আবছারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাম মনসুর, মহল্লা সমাজ সমিতির সদস্য শহীদ আলম খসরু, আকতার হোসেন, আবদুল হালিম প্রমুখ। সভায় আবদুল্লাহ আল নোমান অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে নগদ অর্থ এবং ১০০টি পরিবারকে ইফতারসামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি।