শেক্সপিয়ারের সঙ্গে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার ৪৪৮তম জন্মবার্ষিকী পালন করল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। গত শনিবার এই উপলক্ষে ক্যাম্পাস ছিল নানা আয়োজনে মুখর। শেক্সপিয়ারকে নিয়ে কাটল একটা দিন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে এই আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।পিতা হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠা হ্যামলেট, সন্দেহ ও ঈর্ষার আগুনে জ্বলতে থাকা ওথেলো, কিংবা নিজ কন্যাকে ভুল বুঝে নির্বাসনে পাঠানো রাজা লিয়ারের মতো বিখ্যাত চরিত্রদের মঞ্চে হাজির করেছিলেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা শেক্সপিয়ারের বিভিন্ন নাটকের সংলাপ ও দৃশ্য মঞ্চস্থ করেন। অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান সাদাত জামান খানের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। আলোচনার পর শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ নাটক প্রদর্শনী।মিলনায়তনে যখন আলোচনা সভা ও নাটক প্রদর্শিত হচ্ছিল, তখন মিলনায়তনের পাশের শ্রেণীকক্ষে চলছিল স্থিরচিত্র প্রদর্শনীর। শেকসিপয়ারের জীবন ও তাঁর সৃষ্টিকর্মের ওপর নির্মিত এ স্থিরচিত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন ও প্রভাষক শহীদুল আলম চৌধুরী।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কেউ আলোক প্রক্ষেপণ, কেউ মঞ্চ ব্যবস্থাপনা আবার কেউ বা অভিনয় করেছেন শেকসিপয়ারের নাটকের বিভিন্ন দৃশ্যে। হ্যামলেটের ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন চতুর্থ অর্ধবর্ষের গাউসুল আজম। এরপর চতুর্থ অর্ধবর্ষের সেবন্তী সেন ‘লেডি ম্যাকবেথ,’ ৩য় অর্ধবর্ষের শান্তনু দাশ ‘ম্যাকবেথ’ ও ৭ম অর্ধবর্ষের সংগীতা উপস্থাপন করেন ‘বটম’ চরিত্রগুলো। এসব নাটকের পরিচালনা ও নির্দেশনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষিকা রওশন জাহান চৌধুরী, সৈয়দা রওশন আরা ও শান্তনু দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষিকা শাহনাজ পারভীন। নাটকের আলোক নির্দেশনা, মঞ্চ ব্যবস্থাপনা ও সংগীত পরিচালনায় ছিলেন রাকিবুল কবির, মিজানুর রহমান, রাজীব চক্রবর্তী ও রায়হানুল ইসলাম।