শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেল ঝুঁকিপূর্ণ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের উদ্যোগে ১৫ আগস্ট মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ নূরে আলম ছিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাহান, দিলদার হায়াৎ চৌধুরী, জহিরুল ইসলাম, মো. নুরুল আলম, মো মুরাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুচ ছালাম বলেন, ‘আর কোনো শিশুকে যাতে রাস্তায় ঘুমাতে না হয়, সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’ বিজ্ঞপ্তি।