শেখ রাসেল স্মৃতি পাঠাগারের কার্যকরী পরিষদ গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের ১৩ সদস্যের কার্যকরী পরিষদ নির্বাচন ২ সেপ্টেম্বর পাঠাগারের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজল চন্দ্র দে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ সেলিম সভাপতি ও মোহাম্মদ কামালউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি রতন কুমার দে, সহসাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী। এ ছাড়া অন্যান্যের মধ্যে রয়েছেন কানু দে, তিলক চক্রবর্তী, অমিত চক্রবর্তী, চন্দন দেবনাথ, মো. শাহ আলম, বিপ্লব চক্রবর্তী, মিহির চক্রবর্তী, সুধীর চন্দ্র দে, বিকাশ দে, সঞ্জীব চক্রবর্তী ও অনুপ কুমার মিত্র। বিজ্ঞপ্তি।