শেখ রাসেল স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধ আমাদের চিরকালীন অনুপ্রেরণার শাশ্বত উৎস। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দামাল তরুণেরাই আমাদের বিজয় ছিনিয়ে এনেছে। কীর্তিমান তরুণেরাই দেশের আগামী দিনের চালিকাশক্তি।’বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের হাজীগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে এসএসসি ও দাখিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও শেখ রাসেল স্মৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। হাজীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল করিম, বিশেষ অতিথি ছিলেন আমরা করব জয়ের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালি। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দীনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এ আর সাঈদ চৌধুরী, আহ্মদ কবির, মাস্টার ফররুখ আহমেদ প্রমুখ বিজ্ঞপ্তি।