শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রাসেলের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়ার দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৮ অক্টোবর সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। পাঠাগারের সহসভাপতি রতন কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আবদুল হাকিম, হারুনুর রশিদ সিদ্দিকী, সন্তোষ চক্রবর্তী, নিহার চক্রবর্তী, পরিমল চন্দ্র দে, সঞ্জীব চক্রবর্তী, রফিকুল ইসলাম, মিহির চক্রবর্তী, সুপ্রকাশ চক্রবর্তী, মোহাম্মদ কামাল উদ্দীন, উজ্জ্বল চক্রবর্তী, বিধান কুমার দে, অনুপ কুমার মিত্র প্রমুখ। পরে শিশু-কিশোরেরা কেক কেটে জন্মদিন উদ্যাপন করে। —পটিয়া প্রতিনিধি