শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসপালন
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইসহাক মিয়া বলেছেন, শেখ হাসিনার পথে পথে পাথর ছড়ানো, তাঁকে পাড়ি দিতে হবে আরও অনেক দুর্গম পথ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক নিজামুল ইসলাম সরফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম, আবদুর রহিম, হোসাইন আনোয়ার ও সায়রা বানু।
বঙ্গবন্ধু ছাত্রপরিষদ: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর বঙ্গবন্ধু ছাত্রপরিষদের উদ্যোগে দোস্তবিল্ডিং কার্যালয়ে এক আলোচনা সভা মহানগর বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ নেতা দিদারুল আলম। বিজ্ঞপ্তি।: