শেডেড চিকেন উইথ চিলি সস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: চিকেন ১৭৫ গ্রাম, ক্যাপসিকাম ৫০ গ্রাম, ক্যারট ১০০ গ্রাম, অনিয়ন লিফ ৫০ গ্রাম, আদা, রসুন, মরিচ, লবণ, টেস্টিং সল্ট, হোয়াইট পেপার, চিনি, সয়াসস, তিলের তেল (সিসিম অয়েল)।প্রণালি: চিকেন চিকন (জুলিয়ান) করে কেটে নিতে হবে। তারপর লবণ ও কুসুম ছাড়া ডিমের সাদা অংশ বা লালা একসঙ্গে মেশাতে হবে। এরপর কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে মাখাতে হবে। এই মিশ্রণ হালকা তেলে আগুনের ওপর বসিয়ে দিতে হবে। মিশ্রণ তেলে ফ্রাই হয়ে যখন ফুটে উঠবে, তখন রসুন ও আদা দিতে হবে। এরপর বাকি মসলাগুলো এক এক করে দিয়ে নাড়তে হবে। মাংস নরম থাকতেই নামিয়ে ফেলতে হবে। এই খাবারটি স্টিমড রাইস এবং ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করা যায়।