শেফালী ঘোষ স্মরণে পোর্ট্রেটের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোর্ট্রেটের উদ্যোগে ৩১ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘ওরে সাম্পানওয়ালা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল শেফালী ঘোষের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও আঞ্চলিক গানের আসর।
চট্টগ্রাম মঞ্চ শিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শ্রমিক নেতা মুহাম্মদ ইয়াকুব, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, গীতিকার হুমায়ুন চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। বক্তারা বলেন, চট্টলার গৌরব শেফালী ঘোষ যে মাপের শিল্পী ছিলেন সে তুলনায় কিছুই পাননি। দেশ ছাড়িয়ে তিনি বিদেশের মাটিতেও আঞ্চলিক গানকে সমৃদ্ধ করেছেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন আলাউদ্দিন তাহের, লিটন সেন ও রিয়া। বিজ্ঞপ্তি।