শের-এ-তানিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসবে তুমি অতর্কিতে মিষ্টি পায়,জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়। তোমার কথায় ভরসা হলো,আমার আকাশ ফরসা হলো,ভুলের ঝোঁকে এই দুচোখেআবার না হয় বর্ষা হলো। ফুল ফুটলেই হয়না ফাগুন, বয় না হাওয়া বাসন্তীবাগানজুড়ে আগাছা খুব, মনের মাঝে অশান্তি। আমার চোখে তোর ওই চোখের দৃষ্টিপাতমাঝ দুপুরে ঠা ঠা রোদেও বৃষ্টিপাতচাতক মনের প্রতীক্ষা তাই অহর্নিশঅবাধ অলস সময় থেকে একটু দিস।