শেরি ব্লেয়ার ফেলোশিপ পেলেন ১০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান উইমেন ইউনিভার্সিটির ১০ জন কৃতী ছাত্রী ‘শেরি ব্লেয়ার ফেলোশিপ’ পেয়েছেন। ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেরি ব্লেয়ার এই ঘোষণা দেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ার একজন আন্তর্জাতিক খ্যাতনামা আইনজীবী। ২০১০ সালের জানুয়ারিতে তাঁর নামে এই ফেলোশিপ চালু হয়। প্রতিবছর ১০ জন মেধাবী ছাত্রীকে এই ফেলোশিপ দেওয়া হয়। ৮ ডিসেম্বর এই ফেলোশিপ প্রদানের জন্য দুই দিনের সফরে শেরি ব্লেয়ার চট্টগ্রামে আসেন।বিশ্ববিদ্যালয়ের পাহাড়তলী স্থায়ী ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের দুই শিক্ষার্থীসহ ১০ জন ছাত্রী বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ফেলোশিপ পেলেন। ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীরা হলেন—ভিয়েতনামের লোয়ান থুই বুই, কম্বোডিয়ার ভিলিনি চাত, নেপালের আস্থা যোশি ও পূজা মালিক, বাংলাদেশের নাওয়ারা মেহরিন ও লুৎফুন্নাহার পিয়ারলি, শ্রীলঙ্কার গাংগোডাওলিয়াগে দক্ষিণী নিমান্থি ও সুভাষিনী সালভারাজ, আফগানিস্তানের জোহরা সাইফি ও রাবেয়া সালিহি। বিজ্ঞপ্তি।