শেরেবাংলার জীবন নিয়ে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে শেরেবাংলার জীবন নিয়ে আলোচনা সভা ১৫ জানুয়ারি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের চেয়ারম্যান এস এম বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান।বিশেষ অতিথি ছিলেন হাসান মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহমুদ হাসান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, আবুল হাসেম, আবদুল মান্নান ও মো. আলমগীর। বক্তব্য দেন তাজুল ইসলাম চৌধুরী, নূর ইসলাম, ছৈয়দুল আলম, তৌহিদুর রহমান প্রমুখ। বিচারপতি হাবিবুর রহমান খান বলেন, যে জাতি তার গৌরবগাথা সম্পর্কে অজ্ঞ, সে জাতি ভবিষ্যৎ পথনির্দেশে প্রজ্ঞার পরিচয় দিতে পারে না। ফলে তারা ভ্রান্ত পথে অগ্রসর হয়। তিনি নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।