শেল্টার হাউসে কিছুক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশ্রয়নিবাসে লেখাপড়া শিখছে শিশুরা
আশ্রয়নিবাসে লেখাপড়া শিখছে শিশুরা

বাবা বাবুল হোসেন মারা যাওয়ার পর মেয়ে রত্না আক্তারের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। রত্নার নানি তাকে দিয়ে যান পিপলস রোকেয়া ফাউন্ডেশনের শেল্টার হাউসে। ১৩ বছর বয়সী রত্না জানায়, এখানে আবার পড়াশোনা করতে পারছে। ‘বড় হয়ে ডাক্তার হতে চাই। যাতে মানুষের সেবা করতে পারি।’ ৯ আগস্ট শেল্টার হাউসে গিয়ে কথা হয় তার সঙ্গে। রত্নার প্রায় সমবয়সী সুমায়া আক্তার ও স্মৃতি আক্তারও আছে এখানে। একবাক্যে দুজন বলে উঠল, ‘এখানে অনেক ভালো আছি। লেখাপড়া, খাওয়াদাওয়া, থাকা—সব ব্যবস্থাই ভালো।
বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে একটি বাড়ির দ্বিতীয় তলায় এই শেল্টার হাউস। গত বছরের ২০ এপ্রিল মাত্র চারজন অনাথ শিশু নিয়ে শুরু হয় এর যাত্রা। এখন সেখানে শিশুর সংখ্যা রয়েছে ৩২ জন। ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, এরা স্থানীয় স্কুলে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
শেল্টার হাউসের জাকিয়া নাছরিন বলেন, এখানে শিশুদের জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, টিভি দেখা, কম্পিউটার শিক্ষাসহ নানা কিছু রয়েছে। শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য চিকিৎসকও রয়েছেন।
রোকেয়া ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আেয়শা আক্তার জানালেন, পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানে ৫০০ শিশুকে রাখার ব্যবস্থা হবে।