বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০০৯ সালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী অনিক সাহাবুয়েট ভর্তি পরীক্ষার বাকি মাত্র তিন দিন। সবাই যে যার মতো প্রস্তৃতি প্রায় গুটিয়ে এনেছে। আমি মনে করি, এ সময়টায় নতুন কিছু পড়তে না যাওয়ায় ভালো। পুরোনো পড়াগুলোর কিছু কিছু ঝালাই করে নিতে পারো। তবে যেগুলোয় বেশি দখল আছে, সেগুলোয় সময় দেওয়ার দরকার নেই। যে বিষয়গুলো তুমি মাঝেমধ্যে ভুলে যাও, এ সময় তা বেশি করে পড়তে পারো। যেমন, রসায়ন দ্বিতীয় পত্রের কথা বলা যায়। আমি পরীক্ষার আগে রসায়ন দ্বিতীয় পত্রটা বেশি বেশি পড়েছিলাম। কারণ, এ বিষয়ের অনেক বিক্রিয়া ও সংকেত আছে যা সহজে মনে থাকতে চায় না। পদার্থবিজ্ঞান আর গণিত—এ দুটির ক্ষেত্রে সূত্র জানা থাকলে সহজে উত্তর কথা যায়। যারা বুয়েটে পরীক্ষা দিচ্ছে, তাদের সূত্রগুলো জানা না থাকার কোনো কারণ নেই। তাই পদার্থ আর গণিত নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই।পরীক্ষার আগের এ সময়টাকে অন্য দিনের মতো স্বাভাবিক করে দেখো। দু-তিন দিনের এই সময়ে নতুন কিছু পড়তে গেলে হিতে বিপরীত হতে পারে। মনে হতে পারে, আমার বোধ হয় অনেক কিছুই অজানা রয়ে গেছে। তাই নতুন কোনো কিছুই সময় পড়তে যাওয়া ঠিক হবে না। জানা বিষয়গুলোয় চোখ বোলানোই ভালো। আগের রাতে মন দুর্বল করার কিছু নেই।বুয়েট ভর্তি পরীক্ষায় মোট ৬০০ নম্বরের পরীক্ষা হয়। এখানে পদার্থ, রসায়ন ও গণিতে ১৮০ করে এবং ইংরেজিতে ৬০ নম্বর থাকে।পরীক্ষার সময় তিন ঘণ্টা দুই ভাগে ভাগ করা থাকে। এর মধ্যে দেড় ঘণ্টা এমসিকিউ আর বাকি দেড় ঘণ্টা রচনামূলক প্রশ্নের উত্তর করার জন্য বরাদ্দ।উত্তর দেওয়ার সময় অবশ্যই প্রশ্নের নম্বর মিলিয়ে নিতে হবে। কারণ পরীক্ষা ভালো দিলেও নম্বরে মিল না থাকলে ছিটকে পড়ার আশঙ্কা থাকে। এমসিকিউর উত্তর দেওয়ার জন্য প্রতি প্রশ্নে গড়ে ৪০-৪৫ সেকেন্ডের বেশি ভাবা উচিত নয়। এতে সব প্রশ্নের উত্তর করা সম্ভব নাও হতে পারে।অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে বুয়েটের ভর্তি পরীক্ষার একটা বাড়তি সুবিধা হচ্ছে, এখানে নির্বাচিত ছয় হাজারের মতো শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এর মধ্যে থেকে সুযোগ পায় ৯৬৫জন তাই বিষয়টা খুব কঠিন কিছু নয়। প্রতি ছয়জনে একজন এখানে সুযোগ পাবে। তাই সামান্য মনোযোগ দিলেই তুমি ভালো করতে পারবে।উত্তর করার সময় যেটা তোমার সহজ মনে হবে, সেটার উত্তর আগে করবে। তবে ইংরেজিটা পরে করাই ভালো। যেটা কঠিন মনে হবে, তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। একটা প্রশ্ন না পারলেই পরের প্রশ্নে চলে যাও।লিখিত পরীক্ষায় ৩০টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান ১০। এমসিকিউ প্রশ্নের মান ২.৫। তবে এমসিকিউ উত্তরের ক্ষেত্রে প্রতি চারটি ভুলের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যাবে। তাই আন্দাজে উত্তর দেওয়া যাবে না।আমার পরীক্ষার কথা মনে করলে দেখি যে আমি অঙ্কটা আগে করেছিলাম। তারপর পদার্থ, এরপর রসায়ন। তবে কেউ রসায়ন বা পদার্থবিজ্ঞানও আগে উত্তর পারে; এটা তার ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভরশীল। যে যেটা ভালো পারবে, তার সেটায় আগে উত্তর দেওয়া উচিত। অঙ্ক নিয়ে আরেকটা কথা। কিছু অঙ্কে একটু বেশি সময় লাগতে পারে, তাই বলে অর্ধেক করে ছেড়ে দিয়ো না। পুরোটা শেষ করেই অন্য প্রশ্নে যাবে।ইংরেজির প্রশ্ন বেশির ভাগই গ্রামার থেকে হয়। ইংরেজির উত্তরটা শেষে করাই ভালো।সব মিলিয়ে প্রতি প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকো। দেখবে তুমি ভালো করেছ।