ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তিপরীক্ষা ২৬ নভেম্বর। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন ২০০৯ সালের ভর্তিপরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী তাসনুভা শারমিনএ লেখা যখন তোমাদের হাতে পৌঁছাবে, তখন গ ইউনিটের ভর্তিপরীক্ষার মাত্র দুই দিন বাকি। এই দুই দিনে নতুন কিছু পড়ার কি দরকার আছে? আমি বলব, একদম নতুন কিছু পড়তে যেয়ো না। যা একেবারেই আগে পড়া হয়নি, সেগুলো এখন পড়তে গেলে মনে হবে, এখনো বুঝি অনেক কিছু পড়ার বাকি রয়েছে।হাতে আর সময় নেই। এখন শুধু আত্মবিশ্বাস ঠিক রাখো। এই দুই দিন পুরোনো প্রশ্নপত্র নিয়ে সেলফ টেস্ট দিয়ে নিজেকে বারবার যাচাই করতে হবে। এতে তোমার যেসব দুর্বলতা আছে, তা কাটিয়ে উঠতে পারবে।এর বাইরে পড়তে চাইলে আমি বলব, এ সময়ে ইংরেজি গ্রামারে একটু চোখ বোলাও। ইংরেজি গ্রামার থেকে ১৫টির মতো প্রশ্ন থাকে এবং অনেক সময় তা একটু কঠিনও হয়।গ ইউনিটে পরীক্ষা হবে ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে। প্রতি বিষয়ে ২৫টি করে প্রশ্ন এবং প্রতি প্রশ্নের মান ১.২। তবে ভুল পাঁচটি উত্তরের জন্য একটি সঠিক উত্তরের নম্বর কাটা যায়। তাই সাবধান, একেবারেই পার না এমন প্রশ্নের উত্তর দিতে যেয়ো না।ভর্তিপরীক্ষায় বেশি নম্বর পাওয়াই আসল কথা। তুমি যত সঠিক উত্তর করতে পারবে, তত বেশি নম্বর পাবে।পরীক্ষার দিনে অন্তত ৪০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়া ভালো। এতে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সহজ হয়। উত্তরপত্রে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্যের ঘর পূরণ করতে হবে। প্রশ্নের কোড নম্বর মিলিয়ে লিখতে হবে। কোড নম্বর ভুল হলে যত ভালো পরীক্ষাই হোক, লাভ নেই।পরীক্ষার সময় উত্তর করার ক্ষেত্রে যেটা ভালো পার, সেটা আগে বেছে নাও। তবে আমি বলব, ইংরেজি যতই ভালো পার, ওটা শেষে উত্তর করাই বুদ্ধিমানের কাজ। উত্তর দেওয়ার সময় সময়জ্ঞান খুব জরুরি বিষয়। কারণ ৬০ মিনিটের পরীক্ষায় প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। এক নম্বরের জন্য তোমার সিরিয়াল ১০০ পিছিয়ে যেতে পারে। আরেকটা কথা, পরীক্ষার হলে ‘স্বার্থপর’ হতে হবে। কারও কথায় কান দেওয়া চলবে না। পাশ থেকে কেউ কথা বললেও উত্তর নেওয়া যাবে না। মনোযোগসহ উত্তর করো। তুমি অবশ্যই ভালো করবে। আশা করি, তোমার সঙ্গেও দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।