কবিতা আবৃত্তি, গান আর কথার ছন্দে শেষ হলো মিরসরাই কবিতা পরিষদের বার্ষিক কাউন্সিল। গত ৩১ জানুয়ারি মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তন দিনভর মাতিয়ে রাখেন একঝাঁক সংস্কৃতিকর্মী।সকালে প্রথম অধিবেশনে আড্ডায় বসেন কবিতা-কর্মীরা। এতে অংশ নেন কবি ফাউজুল কবির, আইয়ুব সৈয়দ, নুরুল হুদা, মো. নুরুল আলম, মোহাম্মদ আলমগীর, ডা. মো. জামসেদ আলম, অধ্যক্ষ নুরুল আবছার, অধ্যাপক বোরহান উদ্দিন, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, সাহাদাত হোসেন, অধ্যাপক নাছির উদ্দিন, ওস্তাদ রণজিৎ ধর, সাংবাদিক নুরুল আলম, বিপুল দাশ, কবি মাহমুদ নজরুল, শাহাদাত হোসেন প্রমুখ।কবিতা আবৃত্তি করেন আইয়ুব সৈয়দ, এনায়েত হোসেন, আজহার মাহমুদ। গান করেন মুহিবুল আরিফ, নির্মল দাশ, ফজলুল হক প্রমুখ।সংগঠনের চলতি বছরের জন্য নির্বাহী কমিটির সভাপতি পদে এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ জয়নাল আবেদীনকে মনোনীত করা হয়। দ্বিতীয় অধিবেশনে নতুন বছরের জন্য শারফুদ্দীন কাশ্মীরকে উপদেষ্টা চেয়ারম্যান এবং উন্নয়নকর্মী সাহাদাত হোসেনকে উপদেষ্টা সচিব মনোনীত করা হয়।