শেষ হলো কম্পিউটার ভিলেজের একুশে মেলার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজ আয়োজিত একুশে মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৩ মার্চ নগরের আগ্রাবাদের একটি হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার ভিলেজের পরিচালক আবু ওবায়দা ও আকতার আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক শামসুদ্দিন চৌধুরী, উপমহাব্যবস্থাপক আছাদুর রহমান, জ্যেষ্ঠ নির্বাহী সাইয়্যেদ মুহাম্মদ ফরিদ প্রমুখ।কম্পিউটার ভিলেজের একুশে মেলা শেষ হয় ১৬ মার্চ। মেলা উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা এবং বিক্রয় উৎসবের সময় দেওয়া কুপনের র্যাফল ড্র অনুষ্ঠিত হয় ২১ মার্চ প্রতিষ্ঠানের আগ্রাবাদ শাখা কার্যালয় প্রাঙ্গণে।কুইজে বিজয়ীরা হলেন—আকবর আলম, আনোয়ারুল আজিম ও অনিক দাস।র্যাফল ড্রতে প্রথম পুরস্কার ল্যাপটপ জিতে নেন মোহাম্মদ আক্কাস। পুরস্কার বিজয়ীরা হলেন—মোস্তাফিজুর রহমান, বিপুল কান্তি বড়ুয়া প্রমুখ। নিজস্ব প্রতিবেদক