শেষ হলো ক্রিকেট আনন্দ
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বিভিন্ন বিদ্যালয়ে প্রথম আলো আয়োজন করে জানা-অজানার আনন্দ-আয়োজন। বন্ধুসভার সহযোগিতায় এ অনুষ্ঠান নিয়ে লিখেছেন শুভাশীষ পাল ও শিহাব জিশানক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসঞ্চালক ঘোষণা দিলেন, এবারের প্রশ্নটা বেশ কঠিন। দল হেরে গেছে তবুও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এই রকম সবচেয়ে বেশিবার কে হয়েছেন? মিলনায়তনে নীরবতা। কেউ উত্তর দিতে পারছে না। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ থাকল না। এরই মধ্যে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত কয়েকজন। তবে সবার আগে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় সাদমান। ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রথম আলো ও বন্ধুসভার সহযোগিতায় জানা-অজানার আনন্দ আয়োজনে শিরোনামের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের মিলনায়তনে। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কর্নেল সৈয়দ জাহিদ হোসেন, বিদ্যালয়ের উপাধ্যক্ষ রেশমিন আক্তার চৌধুরী, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, বন্ধু রুবেল ও শিহাব। বিশ্বজিৎ চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় গান, আবৃত্তি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কথা ও কুইজে মুখর ছিল পুরো অনুষ্ঠান। ‘বিশ্বকাপে দিবারাত ম্যাচ কয়টি হবে, বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা কার, বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কার?’ এ প্রশ্নগুলোর উত্তর সবাই খুব সহজে দিচ্ছিল। ‘ক্রিকেটের খবর তো সবাই রাখে, টাকা-পয়সার হিসাব কয়জন রাখে’ বলে সঞ্চালক প্রশ্ন করলেন, ‘এক মৌসুমে শচীনের আয় কত?’ এ প্রশ্নের উত্তরও সবার জানা। শুকনো কথার মধ্যে সুরের ঝরনা হলে কেমন হয়। সঞ্চালকের আহ্বানে সাড়া দিয়ে রবীন্দ্রসংগীত ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’ গান গেয়ে শোনায় নাবিলা। ‘আজব দেশের ধন্য রাজা’ গেয়ে শোনায় জারিফ।আমরা সবাই চলচ্চিত্র দেখি, অনেকে নায়কদের অনুসরণ করার চেষ্টা করি। কিন্তু এখনকার নায়কেরা অনেক শক্তিশালী, একাই অনেকজনের সঙ্গে মারামারি করতে পারেন। তারা মাস্তানের চেয়েও বড় মাস্তান। আমরা বাস্তব জীবনে এ ধরনের নায়ক চাই না, আমরা চাই সাকিব, তামিমের মতো নায়ক যাঁরা দেশের মুখ উজ্জ্বল করবেন। যাঁরা মাদক নেন না, কোনো সন্ত্রাসী কাজ করেন না—সঞ্চালকের এ কথার সঙ্গে একমত হয়ে সবাই শপথ করে তারা কখনো মাদক নেবে না, ইভ টিজিং করবে না। ছুটির ঘণ্টা বেজে গেছে অনেক আগে। সবার মধ্যে বাড়ি ফেরার তাড়া, কিন্তু ব্যাটের লড়াই তখনো বাকি। ব্যাট জিততে হলে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের। বাংলাদেশ প্রথম কত সালে টেস্ট খেলে, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান কে এবং বাংলাদেশের ১৫ জন খেলোয়াড়ের নাম—তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেয় শুভ।মোস্তফা হাকিম উচ্চবিদ্যালয়উত্তর কাট্টলী মোস্তফা হাকিম উচ্চবিদ্যালয়ে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব। দুপুর ১২টায় হঠাৎ করে নুরুন্নাহার আপা মাইকে ঘোষণা করলেন ‘‘তোমরা সবাই হলরুমে চলে যাও সেখানে তোমাদের জন্য প্রথম আলো আয়োজন করেছে ‘জানা-অজানার আনন্দ-আয়োজন’ শিরোনামে কুইজ প্রতিযোগিতা।’’ মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হলরুম। আলাউদ্দিন খোকনের সঞ্চালনে শুরু হয়ে গেল অনুষ্ঠান। প্রথমেই প্রধান শিক্ষক মুহিবুর রহমান চৌধুরী ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণি অনুষ্ঠানের উদ্বোধন করেন। ‘আমরা আনন্দ করতেই তোমাদের কাছে এসেছি, আর তোমাদের বাঁধভাঙা উচ্ছ্বাস এই আনন্দে নতুন মাত্রা যোগ করবে।’ কথাগুলো বলেই সঞ্চালক শুরু করলেন কুইজ। ‘বিশ্বকাপ শুরু হবার কয়দিন বাকি?’ এ প্রশ্নের উত্তর দিয়ে প্রধান শিক্ষকের হাত থেকে পুরস্কার নেয় সানজিদা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে নুরুন্নাহার বেগম, মানব চক্রবর্তী, উত্তর চক্রবর্তী, উৎপল, জান্নাতুল ফেরদৌস, রাহেলা আক্তার উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সহপাঠী ছেলেদের টপকে ক্রিকেট বল জিতে নিয়ে মেয়েরা প্রমাণ করল তারা ক্রিকেটের কতটা ভক্ত। সঞ্চালক তাদের এই প্রতিভা দেখে ছন্দে ছন্দে বলে উঠলেন ‘ক্রিকেট খেলতে জানে না মেয়েরা কে বলছে ভাই, এই দেখ না মোস্তফা হাকিমের মেয়েরা ক্রিকেট বলও জিতে যায়।’ এ ছাড়াও অনেক প্রশ্নের উত্তর দিয়ে বিভিন্ন পুরস্কার জিতে নেয় ঐশী, ফারহানা, মোর্শেদা ও স্কাইলিনারা। কিন্তু ছেলেরাও কম যায় না। সাগর, সাজ্জাদ, শুভ ও রাকিবেরা ‘কোন ক্রিকেটার তার মায়ের নামে ক্যানসার হাসপাতাল করেছিলেন? সাকিবের বাড়ি কোথায়? তামিম ইকবালের বাবার নাম কী?’ এ রকম কঠিন প্রশ্নের উত্তর দিয়ে বই ও টি-শার্ট জিতে নেয়। এর ফাঁকে ‘জন্ম আমার ধন্য হলো’ গানটি পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে শিক্ষার্থী বৃষ্টি। এরপর হূদিতা ফেরদৌস আবৃত্তি করে গৌরাঙ্গ ভৌমিকের ‘এমনি কি আর স্কুল ফাঁকি দেয়’ কবিতাটি। আবার শুরু হওয়া প্রশ্নোত্তর পর্বে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার হিসেবে ক্রিকেট ব্যাট জিতে নেয় নয়ন। অবশেষে ‘মাতৃভূমি মাগো তুমি’ গানের সঙ্গে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত করার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।