শেষ হলো তিন দিনের ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত তিন দিনের ল্যাপটপ মেলা শেষ হয়েছে ৩ মে। সমাপনী দিনের কর্মসূচিতে ছিল কুইজ প্রতিযোগিতা ও র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ। ‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে ১ মে ‘অ্যানল্যাব ল্যাপটপ ফেয়ার’ শিরোনামে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মেলার টাইটেল স্পন্সর ছিল বিশ্বখ্যাত কোরিয়ান অ্যান্টি ভাইরাস প্রতিষ্ঠান অ্যানল্যাব। এ মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদ হোসেন জানান, ‘তথ্য ও প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করি। এতে আমরা সার্বিকভাবে ভালো সাড়া পেয়েছি।’ মেলায় ২০টি স্টল ও চারটি প্যাভিলিয়নে বিভিন্ন প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল খান জাহান আলী কম্পিউটারস, ইনডেক্স আইটি, কম্পিউটার সোর্স, কম্পিউটার ভিলেজ, রিশিত কম্পিউটারস, তিলোত্তমা কম্পিউটারস, কেনটাব আইটি, কেনটাব সফট, শিলডিলাক্স, নিউ হরাইজনস, ওয়ান লিংক কম্পিউটারস ইত্যাদি। মেলায় নিরাপত্তা নিশ্চিত করছে সারভালেন্স প্রতিষ্ঠান রিগোরাস টেকনোলজিস। নিজস্ব প্রতিবেদক