শেষ হলো বিআইডিডির আউটসোর্সিং প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) আয়োজিত দুদিনের আউটসোর্সিং প্রশিক্ষণ ২৪ নভেম্বর শেষ হয়েছে। নগরের এমএম আলী রোডের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যক্তিদের অনলাইন আয় সম্পর্কে খুঁটিনাটি বিষয়ে ধারণা দেওয়া হয়।এ সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠানের প্রধান সুব্রত রাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই আমাদের দেশের বিপুল জনগোষ্ঠী আউটসোর্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হোক। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ পান, সেদিকে আমরা বেশি জোর দিচ্ছি।’ আগামী দিনে চট্টগ্রামে আরও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। বিআইডিডি সূত্র জানায়, আউটসোর্সিং বিষয়ে প্রাথমিক ধারণা দিতে তারা এরই মধ্যে ই-মেইলের মাধ্যমে দুই শতাধিক পৃষ্ঠার ই-বুক বিনা মূল্যে দেওয়ার কার্যক্রম চালু করেছে। ই-বুক পেতে হলে ই-বুক-নাম-জেলা-ই-মেইল আইডি লিখে এসএমএস (০১৭৫৩ ১৯৯৩৭৭) করলেই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ই-বুক পৌঁছে যাবে।  নিজস্ব প্রতিবেদক।