শেষ হলো বিভাগীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কাজীর দেউড়ি ব্র্যাক ট্রেনিং ও রিসোর্স সেন্টারে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো বিভাগীয় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. কবির হোসেন। অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন নাজমুন হাসান, মো. বাহারুল ইসলাম, মো. মোশারেফ হোসেন, মো. কামাল হোসেন। বক্তারা বলেন, আলোকিত সমাজ নির্মাণে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা প্রয়োজন।চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক শিশু প্রতিযোগিতায় অংশ নেয়। ছয়টি বিষয়ে ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সাইকা পারভীন, তানভীরুল ইসলাম, মিলি চৌধুরী ও রতন চক্রবর্তী। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেন এ এস এম নাঈমুল চৌধুরী ও বাবুল হোসেন। বিজ্ঞপ্তি।