শেষ হলো রাজানগরের মহামুনি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার রাজানগরের মহামুনি মেলা শেষ হয়েছে ১৭ এপ্রিল। রাজাভুবন গ্রামে এ মেলা শুরু হয়েছিল ১৫ এপ্রিল। রাজবাড়ির বর্তমান তত্ত্বাবধায়ক প্রমতোষ দেওয়ান মেলার উদ্বোধন করেন। মেলায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা রাজবাড়ি মহামুনি মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনা করেন। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার আদিবাসীরাও এ মেলায় যোগ দেন। মেলায় প্রসাধনসামগ্রীর পাশাপাশি অ্যালুমিনিয়াম ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল, কামারদের তৈরি দা, ছুরি, কাঁচি, ট্রাঙ্ক, শীতলপাটি, বাঙ্গি, তরমুজসহ নানা ফলমূলও বেচাকেনা হয়। বিশেষ পূজার মধ্য দিয়ে ১৭ এপ্রিল এ মেলা শেষ হয়। রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মিয়া প্রথম আলোকে বলেন, এ মেলা রাঙ্গুনিয়ার একটি ঐতিহ্যবাহী মেলা। কিন্তু মেলায় আসা-যাওয়ার সড়কগুলোর বেহাল অবস্থার কারণে গত কয়েক দশক ধরে মেলার জৌলুস কমে গেছে।