শেষ হলো ল্যাপটপ ও মুঠোফোন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের আইটি ফ্লোরে ‘ক্যাসপারস্কি ল্যাপটপ ও মোবাইল ফেয়ার-২০১০’ নামে ল্যাপটপ ও মুঠোফোন মেলা শেষ হয়েছে ১২ ডিসেম্বর। এ মেলার আয়োজন করে ইউনুস্কো সিটি সেন্টার আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি। মেলার সমাপনী দিনের আয়োজনে ছিল সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। একই দিন মেলা উপলক্ষে আয়োজিত কুইজের পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে ২১ ডিসেম্বর। ৪ ডিসেম্বর নয় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রযুক্তি ক্ষেত্রে আমরা অনেক সফলতা পেয়েছি। বর্তমানে পৃথিবীর ৩৭টি দেশে ৩৫ মিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে। সৃজনশীলতা, মেধার মূল্যায়ন ঘটলে এ ক্ষেত্রে আমরা আরও এগিয়ে যেতে পারব।’ মেলায় ৩২টি প্রযুুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান অংশ নেয়। সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহচট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ চলছে। আজ ১৬ ডিসেম্বর এ কার্যক্রম শেষ হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট সংগ্রহ করা হচ্ছে। ১২ ডিসেম্বর সকালে পাঁচ দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হরিবল চক্রবর্তী। এদিকে, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দুর্বার বাংলার আয়োজনে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের বিজয় মেলা প্রাঙ্গণে চলছে তিন দিনের ভোট সংগ্রহ কার্যক্রম। এটি শুরু হয় ১৫ ডিসেম্বর। চলবে কাল ১৭ ডিসেম্বর পর্যন্ত।-নিজাম সিদ্দিকীতথ্য সংরক্ষণে বেইসের নতুন সফটওয়্যারভার্চুয়াল অফিস নামে ওয়েব নির্ভর নতুন সফটওয়্যার চালু করেছে বেইস টেক্সটাইলস লিমিটেড। এটি ব্যবহারের ফলে তথ্য সংরক্ষণ, সরবরাহ ও আদান-প্রদানে সুবিধা পাওয়া যাবে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানের করপোরেট কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, এস এম নুরুল হুদা, বিপণন পরিচালক হাসান শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।ডেলের ইন্সপায়রন নোটবুক কম্পিউটার সোর্স বাজারে নিয়ে এসেছে ডেল ব্রান্ডের নোটবুক ইন্সপায়রন এন ৪০৩০। এতে আছে ২ গিগাহার্জ গতির ইন্টেলের পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর। যাতে রয়েছে ৩ মেগাবাইট এল ২ ক্যাশমেমোরি। এটি ২ গিগাবাইট ডিডিআর ৩ র‌্যাম ও ৩২০ গিগাবাইট সাটা হার্ডডিস্ক সম্পন্ন। এতে যোগাযোগের জন্য আছে ব্লু-টুথ, ওয়াইফাই ও ল্যান কার্ড। এ ছাড়াও আছে ওয়েবক্যাম ও একটি কার্ড রিডার। এর ১৪ ইঞ্চি মনিটরে হাই ডেফিনেশনের নিশ্চয়তা রয়েছে। নোটবুকটির দাম ৪১ হাজার টাকা। কম্পিউটার সোর্স প্রতিটি ইন্সপায়রন নোটবুকে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। বিজ্ঞপ্তি।