শেষ হলো স্যামসাং ডিজিটাল মেলা
চট্টগ্রামের মেহেদীবাগের সাদার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত মঙ্গলবার শেষ হয়েছে দুই দিনের ডিজিটাল উদ্যোক্তা মেলা। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিপিডিসি) এই মেলার আয়োজন করে। আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিতে উজ্জীবিত করার পাশাপাশি তাদের কাজের স্বীকৃতি ও বিপণনের ক্ষেত্র তৈরি করতেই এমন মেলার আয়োজন করা হয়।‘স্যামসাং ডিজিটাল অ্যান্টারপ্রেনার্স ফেয়ার’ নামে এ মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।মেলায় তাঁরা ডিজিটাল এনার্জি সেভার, ডিজিটাল আইটি ম্যানেজার, ডোমেস্টিক ইনশিয়াল অ্যারিস্টক্র্যাট ইলেকট্রিক্যাল ফ্যাসিলিটি (ডিআইইএফ), আওয়ার প্রোডাক্টস, সিক্স সেনস, ই-লার্নিং, সুপার সার্ক, ডিজিটাল এডুকেয়ার ইত্যাদি প্রকল্প নিয়ে হাজির হন। এর মধ্যে ‘ডিজিটাল আইটি ম্যানেজার’ প্রথম স্থান দখল করে। প্রকল্পটির উদ্ভাবক মোরশেদ সৌরভ জানান, ‘এতে এমন একটি সফটওয়্যার রয়েছে, যার মাধ্যমে কোনো শিক্ষার্থী তার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রমিক নম্বর বসালে তার শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন তাৎক্ষণিকভাবে।’মেলায় স্যামসাংয়ের কয়েকটি প্রযুক্তিপণ্য রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। এগুলোর মধ্যে ছিল সৌরশক্তিচালিত স্যামসাং সোলার নেটবুক, লেজার প্রিন্টার ও মাল্টিফাংশনাল ফ্যাক্স মেশিন প্রভৃতি।মেলায় স্যামসাংয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। মেলার শেষ দিনে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। l নিজস্ব প্রতিবেদক